প্রচারে উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -:
বুধবার কুলটির তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক আসানসোল পুরনিগমের ৬৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নেমে বিভিন্ন পাড়া ও মহল্লায় গিয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, প্রবীণদের আশীর্বাদ নেন, যুবকদের সঙ্গে কর্মসংস্থান ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন, মহিলাদের সঙ্গে সামাজিক প্রকল্পের সুবিধা নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচনে জয়ী হলে সেগুলি দ্রুত সমাধান করার আশ্বাস দেন।
প্রচারে তৃণমূল প্রার্থী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প মানুষের সামনে তুলে ধরেন এবং বলেন ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এদিনের প্রচারে তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন। তারা বাড়ি বাড়ি গিয়ে দলের নীতি ও সাফল্যের কথা তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই ধরনের জনসংযোগ কর্মসূচি এলাকায় যথেষ্ট প্রভাব ফেলছে বলেই মনে করা হচ্ছে।
এদিন প্রচার কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত মণ্ডল, তৃণমূল নেতা রবিন লায়েক, টনি লোহিয়া এবং সুব্রত ভাদুড়ি সহ অন্যান্যরা।
Comments
Post a Comment