হাসপাতালের মেঝের মাটির নীচে পাওয়া গেল গভীর কুয়োর সন্ধান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, চিত্তরঞ্জন -:
মেঝে মেরামতির জন্য চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হাসপাতালে প্যাথলজি বিভাগের ৯৯ নং কক্ষে চলছিল প্রয়োজনীয় ড্রিলিংয়ের কাজ। সেই সময় হঠাৎই মাটির নীচে প্রায় ৭ ফুট গভীর একটি কুয়োর সন্ধান পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতালের পিসিএমও ডা. অজয় কুমার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাসপাতাল ভবন নির্মাণের সময় কোনও কারণে কুয়োটি খনন করা হতে পারে। পরে সেটি ঢেকে দেওয়া হয়েছিল। যাইহোক বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারকে জানানো হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত করা হবে।
Comments
Post a Comment