দুই প্রার্থীর বাকযুদ্ধ, উত্তপ্ত এলাকা



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

       বুধবার অসংখ্য দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বার্ণপুরের ত্রিবেণী মোড়ে নিজে উপস্থিত থেকে বিজেপির পক্ষে পোস্টার টাঙানোয় অংশ নেন প্রার্থী অগ্নিমিত্রা পাল স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক তৃণমূল কংগ্রেস তথা তাদের প্রার্থী তাপস ব্যানার্জ্জীকে আক্রমণ করে তিনি দাবি করেন, “রাজ্যের পাশাপাশি আসানসোল দক্ষিণের মানুষ পরিবর্তন চাইছে। তাই আমার প্রতিদ্বন্দ্বী তাপস ব্যানার্জি প্রার্থী হওয়ায় মানুষের মনে কোনও প্রভাব পড়বে না।” তার অভিযোগ,    বিধায়ক থাকাকালীন তাপস ব্যানার্জি এলাকার উন্নয়নে, বিশেষ করে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে, উল্লেখযোগ্য কাজ করতে পারেননি। ফলে  মানুষের ক্ষোভ থেকে গেছে।

     যদিও এই অভিযোগ মানতে নারাজ তাপস ব্যানার্জি। তার পাল্টা দাবি, “প্রার্থী প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলবে। গত পাঁচ বছরে উনিও তো দায়িত্বে ছিলেন। স্টিল ও কোল নির্ভর এই অঞ্চলে স্থানীয়দের জন্য চাকরির সুযোগ বাড়াতে তাকে তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি।”
দু’পক্ষের এই তীব্র বাকযুদ্ধে স্পষ্ট, ভোট যত এগোচ্ছে ততই চড়ছে আসানসোল দক্ষিণের রাজনৈতিক পারদ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া