মন্ত্রীর হাত ধরে দূর হলো অন্ধকার, খুশি এলাকাবাসী


অঙ্কিতা চ্যাটার্জ্জী, দূর্গাপুর  -: 

       সবকিছু প্রস্তুত থাকলেও বিদ্যুতের বিল দেওয়া নিয়ে জটিলতার কারণে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে রণডিহা মোড়ের গ্রামবাংলা হোটেল পর্যন্ত প্রায় আড়াই কিমি. অংশ ছিল অন্ধকারে। এটা নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভও ছিল। শেষ পর্যন্ত স্থানীয় এক ব্যবসায়ীর উদ্যোগে জ্বলে উঠল পথবাতি, আলোকিত হয়ে উঠল এলাকা। শুক্রবার সন্ধ্যায় প্রয়াগপুর মোড়ে আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন ও সুইচ অন করে পথবাতি জ্বালানোর সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন 'আড্ডা'র চেয়ারম্যান কবি দত্ত, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

       মন্ত্রী বলেন, প্রায় এক বছর আগে কাজ সম্পূর্ণ হলেও বিদ্যুতের বিল সংক্রান্ত সমস্যার কারণে পথবাতি জ্বালানো সম্ভব হচ্ছিল না। স্থানীয় এক ব্যবসায়ী স্বেচ্ছায় বিদ্যুতের অধিকাংশ খরচ বহনের আশ্বাস দেওয়ায় সমস্যার সমাধান হয়। আগামী দিনে পানাগড় বাজারে আরও উন্নয়নমূলক কাজ হবে বলেও তিনি জানান। অন্যদিকে, 'আড্ডা'র চেয়ারম্যান পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রায় এক বছর আগে ব্যবসায়ী সমিতিকে পথবাতির দায়িত্ব দেওয়া হলেও তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি। ফলে কাজ সম্পন্ন হলেও বাতি জ্বলেনি এবং সরকারের বদনাম হচ্ছিল। যে ব্যবসায়ী বিদ্যুতের খরচ বহনের আশ্বাস দিয়েছেন তাকে তিনি ধন্যবাদ জানান। 




 

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া