তেল কম দেওয়ার অভিযোগে আটক পেট্রোল পাম্পের মালিক



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -: 

       অভিযোগ এলাকার অন্য পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল ভরলে যে দূরত্ব অতিক্রম করা যায়, কুলটির নিয়ামতপুরের ইস্কো বাইপাস রোডের বেজডি এলাকার ‘গান্ধারী বেণী' পেট্রোল পাম্প থেকে নেওয়া সমপরিমাণ তেলে সেই দূরত্ব অতিক্রম করা যাচ্ছেনা, প্রত্যাশার থেকে কম মাইলেজ পাওয়া যাচ্ছে। সন্দেহ সংশ্লিষ্ট পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মাপের কারচুপি করে তেল কম দিচ্ছে। জানা যাচ্ছে, সন্দেহ হওয়ায় ভুক্তভোগী জনৈক যুবক বৃহস্পতিবার কম তেল দেওয়ার বিষয়টি নিয়ে পাম্প কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন গ্রাহকদের কম তেল দেওয়া হচ্ছে। এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

       খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পেট্রোল পাম্পের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লিখিত অভিযোগ দায়ের করা হলে  বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে কম তেল দেওয়ার অভিযোগ উঠছে। ফলে এটা নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ আছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া