জাতীয় সড়কে দুর্ঘটনা, এলাকায় চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, জামুড়িয়া -:
শুক্রবার জামুড়িয়ার কুনুস্তোড়িয়া মোড়ের কাছে ১৪ নং জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পিছন থেকে স্করপিও সহ পরপর তিনটি মোটরবাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কেউই গুরুতর আহত নাহলেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং জাতীয় সড়ক অবরোধ করেন। যদিও পুলিশের হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যে অবরোধ উঠে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় ভারী যানবাহনের অতিরিক্ত গতির জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে তাদের দাবি, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ডাম্পারের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধ করতে হবে এবং সড়ক নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নিতে হবে।
Comments
Post a Comment