হঠাৎ চলন্ত গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন চালক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, উখরা -: 

        অণ্ডালের শ্যাম সুন্দরপুর নাকা চেকিংয়ের  সামনে একটি চলন্ত চার চাকা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উপস্থিত বুদ্ধির জোরে গাড়ির চালক পরশুরাম জেসওয়ারা প্রাণে রক্ষা পেলেও গাড়িটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

      গাড়ির চালক জানান, পাঁচগাছিয়া থেকে ঝাঁজরা এমআইসির দিকে যাওয়ার সময় নাকা চেকিংয়ের কাছে গাড়ির ইঞ্জিন থেকে তিনি পোড়া গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। গাড়ি থেকে নামতেই তিনি দেখেন ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে এবং বাঁদিকের টায়ারের উপর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। নিজের কাছে থাকা জলের বোতল দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন।  আগুন দেখে নাকা চেকিংয়ে কর্তব্যরত পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। দমকলের ইঞ্জিন আসার আগে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।

        খবর পেয়েই উখড়া ফাঁড়ি এবং লাউদোহা থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে  পৌঁছায়। দ্রুত এলাকাটি ঘিরে ফেলে যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে। রাস্তায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া