হোলির দিনে ফের অশান্তির ঘটনা কুলটি এলাকায়

কাজল মিত্র, কুলটি:- হোলির দিনে ফের অশান্তির ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি এলাকায়। কুলটির ৬৮ নম্বর ওয়ার্ডের করিম ডাঙাল এলাকায় বোমাবাজি, গুলিচালনা ও পাথর ছোঁড়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি মসজিদের বাইরে কয়েকজন যুবক হইচই ও ভাঙচুর চালাচ্ছিল বলে অভিযোগ। মসজিদের সামনে রাখা ডাস্টবিন ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই বোমা বিস্ফোরণ, গুলির শব্দ এবং পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা থমথমে হয়ে যায়।
খবর পেয়ে কুলটি ও বরাকর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে।
উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এবং শীঘ্রই বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। নির্বাচনের আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় রুট মার্চ চলছে। এর মধ্যেই এমন ঘটনা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া