তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, আহত একাধিক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, চুরুলিয়া -:
বৃহস্পতিবার একটি খোলা মুখ খনিকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় ফকিরপাড়ার কয়েকজন দুষ্কৃতী চুরুলিয়া হাটতলায় এসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে, দলীয় পতাকা খুলে ফেলে দেয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ও একটি চার চাকার গাড়ি ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, খোলা মুখ খনির সাইট ইনচার্জ বিকাশ দত্ত সেখান দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং তার গাড়ি ভেঙে দেয়।
Comments
Post a Comment