আসানসোলে নাকা চেকিং - উদ্ধার বিদেশী মুদ্রা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

      নির্বাচনের আবহে অন্য রাজ্য বা জেলা থেকে যাতে বেআইনি অস্ত্র, অর্থ সহ কোনো বেআইনি সামগ্রী ঢুকতে না পারে তার জন্য আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা জুড়ে শুরু হয়েছে  নাকা তল্লাশি। এবার আসানসোলে নাকা তল্লাশিতে ধরা পড়ল ৪০০ ইউএস ডলার ও সাড়ে ৬ হাজার দিরহাম এবং দেড় লক্ষ ভারতীয় মুদ্রা। বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে সঠিক তথ্য দেখাতে না পারার জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

     পুলিশ সূত্রে জানা যাচ্ছেে, শনিবার রাতে কালিপাহাড়ি মোড়ে নাকা চেকিং করার সময়  অন্য জেলার একটি গাড়িকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে থামিয়ে গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তার কথায় সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির পরেই এই অর্থ উদ্ধার করা হয়। বর্তমানে নির্বাচন পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে মরিয়া পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া