আমার খেলা শেষ হয়েছে, নির্বাচনে টিকিট না পেলেও দলের সঙ্গে থাকার বার্তা দিলেন তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জ্জী



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -: 

       নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে একদল তৃণমূল নেতা যখন দল ছাড়ার কথা ঘোষণা করছেন তখন উল্টো সুর শোনা গেল টানা তিন বারের তৃণমূল বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জ্জীর মুখ থেকে। তিনি ২০০৬ সাল থেকে তৃণমূল প্রার্থী হিসাবে পর পর তিন বার কুলটি কেন্দ্র  থেকে জয়লাভ করেন। যদিও গোষ্ঠী দ্বন্দ্বের কারণে  ২০২১ সালের নির্বাচনে তিনি খুব কম মার্জিনে হেরে যান। নির্বাচনে হারার পরও দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিয়মিত  কর্মীসভা, মিটিং ও মিছিল করেছেন। টিকিট না পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আমার খেলা শেষ হয়েছে। তবে দলের সাথে আছি।' বর্তমানে ধান্দাবাজী রাজনীতিতে তার এই মন্তব্য বিরল দৃষ্টান্ত স্থাপন করল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া