পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:- বঙ্গে ভোটের (West Bengal Assembly Election) দামামা বেজে গিয়েছে। আজ, মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জনসভা থেকে এলাকার ভোটারদের কাছে পাঁচ প্রতিজ্ঞা করলেন তিনি। কত মার্জিনে জিততে হবে সেই টার্গেটও বেঁধে দিলেন তৃণমূল সেনাপতি। বললেন, “৪০ হাজারের বেশি ব্য়বধানে জিততে হবে।” অর্থাৎ গতবারের নিরিখে এবার দ্বিগুণ টার্গেট বেঁধে দিলেন তিনি। 
এপ্রিলের শেষ রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। সব রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এলাকার ভোটারদের সঙ্গে কথা বলছেন। তাঁদের সমস্যার কথা শুনে ক্ষমতায় এলে তা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এদিকে প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন সব দলের হেভিওয়েট নেতারা। নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার পাথরপ্রতিমায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি এলাকাবাসীর কাছে পাঁচ প্রতিজ্ঞা করেন। বলেন চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় এলে এই পাঁচ কাজ প্রথমেই করা হবে
লক্ষ্মীর ভাণ্ডার
সকলের মাথার উপর পাকা ছাদ, অর্থাৎ আবাস যোজনার বাড়ি
বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ব্লক, টাউনর বাসিন্দাদের দুয়ারে পৌঁছে দেওয়া হবে চিকিৎসা 
কেন্দ্র টাকা না দিলেও সব বাড়িতে পৌঁছে যাবে নলবাহিত পানীয় জল
বয়স্ক সকলকে বার্ধক্যভাতা
এই জনসভা থেকেই ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা হবে বলে জানান তিনি। এরপরই পাথরপ্রতিমার তৃণমূল কর্মী-সমর্থকদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। গতবার ওই আসনে তৃণমূল প্রার্থী জিতেছিলেন ২২১৩৪ ভোটে। অভিষেক এদিন টার্গেট বাড়িয়ে করলেন ৪০ হাজার। তাঁর সাফ কথা, বিজেপি যেন ৫০ টার বেশি আসন না পায়। এদিনের সভা থেকে বিজেপিকেও এক হাত নেন তিনি। সব মিলিয়ে তাঁর বক্তব্য, তৃণমূল  মানুষের পাশে ছিল, আছে, থাকবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া