সম্মানিত হলেন প্রবীণ যাত্রা শিল্পী


অঙ্কিতা চ্যাটার্জ্জী, দূর্গাপুর -: 

      একটানা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার পর বয়স জনিত কারণে সৌখিন যাত্রা জগত থেকে অনেকদিন আগেই সরে এসেছেন সৌখিন যাত্রা জগতের 'বেতাজ বাদশা' দুর্গাপুরের সোমেশ মুখার্জ্জী (লালু)। এবার যাত্রা জগতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আমলাজোড় পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রবীণ  শিল্পীকে 'জীবন কৃতী' সম্মানে সম্মানিত করা হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্বয়ং শিল্পীর গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন এবং শিল্পীর ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘজীবন কামনা করেন।  

      এই স্বীকৃতি পেয়ে আপ্লুত সোমেশ বাবু বলেন, অভিনয়ের জন্য এর আগে অনেকবার সম্মাননা পেয়েছি। কিন্তু এবার যেটা পেলাম তাতে আমি অভিভূত। এটি সৌখিন যাত্রা জগতের শিল্পীদের উৎসাহ দেবে বলে আমি বিশ্বাস করি। তাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া