ভুসনা মহিলা সমিতির উদ্যোগে সারা বাংলা নক আউট মহিলা ফুটবলের আয়োজন


বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- দেশের নানান ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহন এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে দক্ষিন চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ভুসনা মহিলা সমিতির উদ্যোগে ৩০ তম বর্ষে সরিষা হাই স্কুল মাঠে আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলা শুরু হয়। পতাকা উত্তোলন করেন মহিলা সমিতির দীর্ঘদিনের সঙ্গী ডলী মন্ডল,সঙ্গে ছিলেন মহিলা সমিতির সভাপতি কান্নান সিপাই,মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই সহ মহিলা সমিতির সকল সদস্যা ও অন্যান্য অতিথি বৃন্দ প্রমুখ। রাজ্যের জলপাইগুড়ি,কোচবিহার,হুগলি,নদিয়া,মেদিনীপুর, বর্ধমান,গঙ্গাসাগর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোট আটটি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুলত কন্যাশ্রীরাই অংশগ্রহণ করে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া