স্থায়ী সেতুর দাবিতে বার্ণপুরে সেতুবন্ধন কমিটির বিক্ষোভ
সৌভিক সিকদার, আসানসোল -:
ওপারে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একাধিক গ্রাম এবং এপাড়ে আসানসোল শিল্পাঞ্চল। মাঝখান দিয়ে বয়ে গেছে দামোদর নদী। প্রতিদিন হাজার হাজার ওপাড়ের মানুষ জীবিকার সন্ধানে এপাড়ে মানুষ। নদীর উপর স্থায়ী সেতু না থাকার জন্য সমস্যা হয় প্রচুর। ভরসা নৌকা অথবা ঘুরপথ। আবার স্থায়ী সেতু নির্মাণের দাবিতে বার্ণপুরে সরব হলেন দামোদর বিহারীনাথ সেতুবন্ধন কমিটির সদস্যরা। ইস্কোর টানেল গেটের সামনে সংগঠনের সদস্যরা একটি সভার আয়োজন করে। তাদের বক্তব্য দামোদরের উপর স্থায়ী সেতু নির্মাণ করা হলে দু'পাড়ের লক্ষাধিক বাসিন্দা উপকৃত হবেন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং যাতায়াতের সময় ও খরচ অনেক কমবে। তাদের আশা কেন্দ্র ও রাজ্য সরকার তাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে দ্রুত অর্থবহ পদক্ষেপ গ্রহণ করবে।
Comments
Post a Comment