ডায়মন্ড হারবার বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মীসভা


বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার এর সমর্থনে, সরিষা হাই স্কুল সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয় কর্মী সভা। উপস্থিত ছিলেন তৃনমূলের প্রার্থী পান্নালাল হালদার, এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার প্রার্থী সামিম আহমেদ,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার,যুব সভাপতি মিজানুর রহমান মোল্লা,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,টাউন সভাপতি সৌমেন তরফদার,টাউন যুব সভাপতি পুষপেন্দু মন্ডল সহ ডায়মন্ড হারবার বিধানসভার সমস্ত ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সহ সমস্ত কর্মীরা।স্থানীয় তৃনমূলের দলীয় সূত্রে জানা গেছে,ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও মহেশতলা বিধানসভা তৃনমূলের কো অর্ডিনেটর তথা মগরাহাট পশ্চিম বিধানসভার তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সভা। উক্ত কর্মী সভা থেকে প্রার্থীকে জেতানোর অঙ্গীকার করেন তৃণমূল নেতৃত্ব। এই  কর্মী সভায় উপস্থিত দলীয় নেতা কর্মীদের জন জোয়ারে পরিনত হয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া