রূপনারায়ানপুর ফাঁড়ি এলাকায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ।উত্তেজনা এলাকায়


 
কাজল মিত্র: সালানপুর:- সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির মহাবীর কলোনীর বাসিন্দা বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়িতে পাথর ছোডে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতীর বিরুদ্ধে।
যদিও অভিযোগ অস্বীকার করেন সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং। 
ঘটনার সম্পর্কে জানা যায় যে মঙ্গলবার গভীর রাত্রি নাগাদ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এর গাড়ি চালক  ইন্দ্রনীল মণ্ডল ও তার এক বন্ধু গণেশ দুবে মিলে রাতের অন্ধকারে বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়ি যান,এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেন।এবং তার বাড়িকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে জান রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।
যদিও এই ঘটনা ক্যামেরা বন্দি করে 
বিজেপি কর্মী সঞ্জয় শর্মা বলেন গুন্ডা পাঠিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। তিনি বলেন মঙ্গলবার রাতের অন্ধকারে তৃণমূল নেতা ভোলা সিং এর গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল এসে তার বাড়িতে হামলা চালায়।এবিষয়ে বিজেপির নেতা অরিজিৎ রায় ও তার ফেসবুক পোস্টে এই বিষয়ে বক্তব্য তুলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন।

তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান যার নামে অভিযোগ করা হচ্ছে সে এখন বর্তমানে আমার গাড়ি চালক নয়।তবে যেই ব্যক্তি অভিযোগ করছে তিনি নিজে চিটিংবাজ। হয়তো কোনো টাকা পয়সার লেনদেন রয়েছে। তাছাড়া এও হতে পারে সালানপুরে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে, হয়তো ওদের আর এক গোষ্ঠীর নেতারা ইন্দ্রনীল মণ্ডলকে নেশা করিয়ে এই কাজ করিয়েছে।তিনি আরো বলেন এটা সালানপুর বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে ও ছত্রছায়ায় এখানের মানুষ শান্তিতে রয়েছে। সালানপুর ব্লকের বিজেপির নেতারা কেবলমাত্র তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে । বিজেপির কিছু নেতা নিজেকে হাইলাইট করার জন্য এইসব অশান্তি সৃষ্টি করছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া