টিকিট না পেয়ে ক্ষুব্ধ টিএমসি কাউন্সিলর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল-:
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নাম না থাকায় দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন আসানসোল পুরনিগমের ৮৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য কমিটির প্রভাবশালী সদস্য অশোক রুদ্র।
সমাজ মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে তিনি লেখেন, দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করা সহ সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকা সত্ত্বেও তাকে বারবার উপেক্ষা করা হচ্ছে। তার দাবি, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য প্রাথমিক তালিকায় তার নাম সবার উপরে ছিল। শেষ মুহূর্তে সেই নাম বাদ দেওয়া হয়েছে। ঘটনায় তিনি মানসিক আঘাত পেয়েছেন।
Comments
Post a Comment