প্রচারে এলাকায় ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, সালানপুর -: 

       শীত, গ্রীষ্ম, বর্ষা এলাকার মানুষের পরম ভরসা হলেন বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। কার্যত তিনি বছরের প্রতিটি দিন মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেন। তার প্রতি সাধারণ মানুষের ভরসা আছে। তারা জানেন আপদে বিপদে সর্বদা তাকে পাশে পাওয়া যাবে। তাই রবিবার সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে যখন পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচার সারেন তখন কর্মী সমর্থকদের পাশাপাশি প্রবল উৎসাহে বিপুল সংখ্যক সাধারণ মানুষকে তার পাশে দেখা যায়।কার্যত প্রচারে ঝড় ওঠে।

        জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত তৃণমূল প্রার্থী বলেন, বছরের প্রতিটি দিন তিনি  মানুষের সাথে কাজ করেন। তাই আলাদা করে কোনো প্রচারের খুব একটা প্রয়োজন হয়না। যেহেতু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে পুনরায় তাকে নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে তাই এলাকার মানুষের সাথে শুধু দেখা করতে আসা।

         এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি ভোলা সিং, দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি, শ্রমিক নেতা মনোজ তেওয়ারী সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া