ভেষজ আবির বিক্রি করলেন কলেজ ছাত্রী



নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, উত্তর ২৪ পরগনা -: 

       আমাদের পত্রিকায় দত্তপুকরের স্বেচ্ছাসেবী সংস্থা 'আমরা মানবিক' এর ভেষজ আবির তৈরির খবর প্রকাশিত হয়। আজ সেই প্রাকৃতিক আবির নিয়ে দত্তপুকুর স্টেশনে জনগণের কাছে  বিক্রির জন্য বসলেন কলেজ ছাত্রী তথা সংস্থার অন্যতম সদস্য অদিতি প্রকৃতিকন্যা গায়েন। এলাকায় 'স্নেক ক্যাচার', বন্যপ্রাণী প্রেমী এবং বুদ্ধিমতী ছাত্রী হিসাবে অদিতির নিজস্ব একটা পরিচিতি আছে। তাকে স্টশনে আবির বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়ে যান। বেশ কয়েকজন যাত্রী তার কাছে থেকে আবিরও কেনেন। 

      অদিতি বললেন, শুধু আবির তৈরি করলে হবেনা সেগুলি ব্যবহারের জন্য মানুষের হাতে তুলে দিতে হবে। তাই আমার এই প্রচেষ্টা। তাছাড়া সমাজের জন্য কাজ করতে হলে লজ্জা লাগলে হবেনা। অদিতির এই প্রচেষ্টায় এলাকাবাসী খুব খুশি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া