ভগৎ সিংকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচার শুরু সিপিআই প্রার্থীর


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

       সোমবার সকালে সর্দার শহীদ দিবস উপলক্ষ্যে ভগৎ সিং মোড়ে  ভগৎ সিংয়ের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বামফ্রন্ট সমর্থিত আসানসোল উত্তরের সিপিআই প্রার্থী অখিলেশ কুমার সিং নির্বাচনী প্রচার শুরু করেন। তার সঙ্গে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জ্জী সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মী। 

       প্রার্থী বলেন, বাম কর্মীরা সর্বদা সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলেন। আমি এই এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার কথা জানতে তাদের কাছে যাব এবং আমাকে সমর্থনের জন্য আবেদন করব। তিনি আরও বলেন, রাজ্যে বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি আত্মবিশ্বাসী, জনগণ এবার এইসব  বিষয়গুলিতে তাকে সমর্থন করবে এবং রাজ্যের বামপন্থী প্রার্থীদের ভোট দেবেন।

Comments