পিকআপ ভ্যানে ধাক্কা, আহত চালক
সৌভিক সিকদার, দূর্গাপুর -:
শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কন্টেইনার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারলে ভ্যানটি উল্টে যায়। ঘটনায় ভ্যানের চালক অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ আসে এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ১৯ নং জাতীয় সড়ক ধরে কন্টেনারটি কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। পুলিশের অনুমান কন্টেইনারের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার জেরে দুর্গাপুরগামী রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Comments
Post a Comment