উদ্ধার বৃদ্ধা ও পোষ্যের মৃতদেহ



অঙ্কিতা চ্যাটার্জ্জী, সালানপুর -:

      সালানপুরের ওয়েস্ট রাঙ্গামাটিয়া এলাকায়  শুকনো ডোবার পাশের জঙ্গল থেকে এক বৃদ্ধা  ও তার পোষ্য কুকুরের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। জানা যাচ্ছে একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মৃতা সুন্দরী মাহাতো (৬০) পোষ্য একটি কুকুরের সঙ্গে একাই বাড়িতে থাকতেন। আজ দুপুরে জঙ্গল থেকে দূর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা গিয়ে দেখে বৃদ্ধা ও তার পোষা কুকুরটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এদিকে খবর পেয়ে মৃতার মেয়ে-জামাই এসে হাজির হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার মৃত্যুতে শোকাহত মেয়ে ও জামাই সহ এলাকাবাসী।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া