পুজো দিয়ে প্রচার শুরু করলেন আউসগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী


সৌভিক সিকদার, আউসগ্রাম-:

        আউসগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের  দলীয় প্রার্থী হিসাবে শ্যামাপ্রসন্ন লোহারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রবল উৎসাহ দেখা যায় দলের সর্বস্তরের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে। বুধবার গুসকরা রটন্তী কালী তলায় প্রার্থী যখন পুজো দিতে আসেন সেটা তখন বাঁধভাঙা উচ্ছ্বাসে  পরিণত হয়। প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মীদের স্লোগানের মধ্যে দিয়ে প্রার্থী মন্দিরে পুজো দেন এবং গুসকরা, আউসগ্রাম সহ সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। পাশাপাশি তিনি দলনেত্রী মমতা ব্যানার্জ্জী এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জ্জীর দীর্ঘায়ু সহ দলের সাফল্য কামনা করেন। পুজোর শেষে তিনি দলের কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়েন। 

       পরে তিনি গুসকরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হন। অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে তিনি একসঙ্গে লড়াই করার আহ্বান জানান। প্রার্থী বলেন, নির্বাচনী ময়দানে সিপিএম ও বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়া যাবেনা। অন্যান্যরাও একই সুরে কথা বলেন এবং এই আসন থেকে পঞ্চাশ হাজার মার্জিনে দলীয় প্রার্থীর জয়লাভ নিশ্চিত করার আহ্বান জানান।

       প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আউসগ্রাম- ১ ও ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যথাক্রমে শান্তা প্রসাদ রায় চৌধুরী ও শেখ লালন, দুই  পঞ্চায়েত সমিতির সভাপতি যথাক্রমে তাপস চ্যাটার্জ্জী ও মমতা বারুই, গুসকরা শহর তৃণমূল সভাপতি মল্লিকা চোংদার, দলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও কর্মীরা, গুসকরা পুরসভার কাউন্সিলার ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ দলের অসংখ্য কর্মী সমর্থক।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া