পুজো দিয়ে প্রচার শুরু আসানসোল উত্তরের বিজেপি প্রার্থীর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:
আসানসোল রেলপারের সমস্যার সমাধান, রাস্তা সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা, মহিলাদের নিরাপত্তা সহ এলাকার একাধিক বিষয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার শুরু করলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জ্জী। আসানসোলের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মন দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, জয়ী হলে তাঁর প্রথম লক্ষ্য হবে এলাকার সামগ্রিক উন্নয়ন করা। তিনি আরও বলেন, তার আসানসোল শহরকে সুনিয়ন্ত্রিত ও সুন্দরভাবে গড়ে তোলাই হলো তার অন্যতম লক্ষ্য।
Comments
Post a Comment