জেলায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, বাদ ৩ লক্ষাধিক


শুক্লা ব্যানার্জ্জী, আসানসোল -:


প্রকাশিত হলো পশ্চিম বর্ধমান জেলার চূড়ান্ত  ভোটার তালিকা। মোট ভোটার ২৩ লক্ষ ২৭ হাজার ১১১ জন। খসড়া ভোটের তালিকা থেকে শুরু করে এখনো পর্যন্ত জেলায় ৩ লক্ষ ২০ হাজার ২২৫ জনের নাম বাদ পড়েছে।

নির্বাচন দপ্তরের সূত্রের খবর, লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তথ্য যাচাই সম্পূর্ণ হলে চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন হতে পারে। এই মুহুর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ করছেন বিচারকরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে। ততদিন পর্যন্ত নাম নথিভুক্তিকরণের কাজ চলবে ও নির্বাচন কমিশন অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া