দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল জনসভা

কাজল মিত্র, সালানপুর:- সামনেই বিধান সভা নির্বাচন তার আগে ময়দানে নেমে পড়েছে প্রতিটি দল,অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ব্লকে শুরু হয়েছে মিটিং,মিছিল ,সেইমত সালানপুর ব্লকের অন্তর্গত কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় সালানপুর ব্লকের দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী,তৃণমূল নেতা বুড়া খান, বাবাই ঘোষাল,বিল্টু সাউ সহ আরো অনেকে।এদিন জনসভার মধ্য দিয়ে এক জোট হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করেন মোঃ আরমান।তিনি বলেন এখন দেন্দুয়া অঞ্চলে সমস্ত নেতৃত্ব মাঠে নেমে নেতৃত্ব দেবে এবং জয়লাভ করবে।
এদিন তিনি জানান  বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পযেমন  লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীও কন্যাশ্রী মানুষের কাছে তুলে ধরতে নিয়মিত জনসভা ও প্রচার অভিযান চলছে। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দেওয়া হয়। 
কন্যাশ্রী শিক্ষাশ্রী স্বাস্থ্যসাথীএবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোর সুফল তুলে ধরা।
এদিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে  মানুষের সাথে সংযোগ স্থাপন এবং রাজ্যের 'উন্নয়ন'কে সামনে রেখে বিরোধীদের মোকাবেলা করা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া