দেওয়াল লিখনে গোবর লেপন - এলাকায় উত্তেজনা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, জামুড়িয়া -: 

       বৃহস্পতিবার জামুড়িয়ার তপসি অঞ্চলে  মসজিদ পাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিংহের সমর্থনে লেখা দেওয়াল লিখনে একাধিক জায়গায় গোবর লেপন করে দেওয়াকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

       খবর পেয়ে বহু তৃণমূল কর্মী ঘটনাস্থলে জড়ো হন এবং প্রতিবাদ জানান। তাদের দাবি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিংহ এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের কাজ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা যা কোনওভাবেই মেনে নেওয়া হবেনা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া