বিজেপি সিপিএম থেকে বহু কর্মীর তৃণমূলে যোগদান
সংবাদদাতা, সালানপুর:- বিজেপি ও সিপিএম থেকে প্রায় পঞ্চাশ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে জানিয়েছেন সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আরমান। তিনি জানান আজ সালানপুরের সামডিতে কর্মীসভা চলাকালীন বিধায়ক বিধান উপাধ্যায়ের হাত ধরে ১১৭ ও ১১৮ নম্বর বুথের বিজেপি ও সিপিএমের বেশ কয়েকজন কর্মী তৃণমূলে যোগদান করলেন।মোঃ আরমান বলেন এইভাবে সকলেই তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলের হাত ধরবেন।
এদিন বুথ ভিত্তিক কর্মীসভায় বিধান উপাধ্যায় সকলকে নির্দেশদেন কয়েক দিনের মধ্যেই এলাকার সমস্ত বুথের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ সারতে হবে। নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি ভোটার তালিকা খুঁটিয়ে দেখা, কারো কোন অসুবিধা থাকলে তা মেটানো এবং নির্দিষ্ট দিনে সকলেই যাতে সকাল সকাল নিজেদের ভোট দিতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি মোঃ আরমান বলেন গত কয়েকদিন ধরেই একাধিক পঞ্চায়েত এলাকায় প্রতিদিন বিধায়ক কর্মী সভা করছেন। সামনেই ২৩ এপ্রিল ভোট, তার অনেক আগেই প্রতিটি বুথে তিনি এই সভা সম্পন্ন করবেন বলে মোঃ আরমান উল্লেখ করেন। এদিনের সভায় ব্লক তৃণমূল সহ-সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।
Comments
Post a Comment