পশ্চিম ডায়মন্ড হারবার বিধানসভার দুই আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা হতেই আবির খেলায় মেতে ওঠে দলের কর্মী সমর্থকরা


বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- অবশেষে জল্পনার অবসান! বাংলার প্রায় ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ থেকে অভিজ্ঞ তারকা, ঘাসফুল শিবিরের পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে একগুচ্ছ চমক। পাশাপাশি মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার এই দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। ডায়মন্ড হারবার কেন্দ্রে ফের আস্থা রাখা হয়েছে পান্নালাল হালদার এর ওপর। অন্যদিকে মগরাহাট পশ্চিম কেন্দ্রে নতুন চমক হিসেবে তুলে ধরা হয়েছে, ডায়মন্ড হারবার,মহেশতলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার কো অর্ডিনেটর সামিম আহমেদ কে, যিনি ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে উন্নয়নের মুখ হিসেবে পরিচিত। আর এই দুই বিধানসভা আসনের মধ্যে বিজেপির তরফে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক হালদারকে করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণার পরেই দলীয় কর্মীরা মালা পরিয়ে ও সবুজ আবিরে বরণ করে নেন তৃণমূল প্রার্থীদের। তবে, অন্যদিকে এবার সব নজর এখন মগরাহাট পশ্চিমে। দুই কেন্দ্রেই ঘাসফুল শিবিরের মনোনীত প্রার্থীদের নাম সামনে আসতেই রাস্তায় নামলেন কর্মী-সমর্থকরা। কোথাও চলল মিষ্টি মুখ, কোথাও আবার অকাল হোলির মেজাজে একে অপরকে রাঙিয়ে দিলেন আবিরে। আসন্ন নির্বাচনের মহারণে ঘর গোছাতে এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ তৃণমূলের দুই যোদ্ধা সামিম আহমেদ ও পান্নালাল হালদার।অভিজ্ঞতার পাশে তারুণ্য: রণকৌশলে শান তৃণমূলের অন্দরে এখন চাঙ্গা ভাব। অন্যদিকে মগরাহাট পশ্চিমে রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞতার সঙ্গে নতুন মুখকে সামনে রেখে জমি শক্ত করতে চাইছে কালীঘাট। ‘গুরু’র আশীর্বাদে ‘শিষ্য’ প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সাজ সাজ রব। তবে নজর কেড়েছে দুই প্রার্থীর পারস্পরিক সৌজন্যবোধ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া