জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার সাত মাসের শিশুর দেহ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -: 


      কুলটির  বালতোড়িয়া ৬৬ নং ওয়ার্ডে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে সাত মাসের শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনায় শিশুটির নিজের মামির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে , শিশুটির মা তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন। মায়ের অভিযোগ  পারিবারিক অশান্তির জেরেই ভোরবেলা ঘুমন্ত  শিশুটিকে জলের ট্যাঙ্কে ডুবিয়ে দেওয়া হয়। ভোরে জল নিতে গিয়ে ট্যাঙ্কের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। বরাকর পুলিশ ফাঁড়ির একটি দল দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তের স্বার্থে পুলিশ পরিবারের তিন সদস্যকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রমাণ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া