বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সুলেখা চক্রবর্তী, ডোমজুর, হাওড়া:- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের।স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত জালান কমপ্লেক্সে।পুলিশ সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে।দুজনেই কাজ করতেন গেঞ্জি কারখানায়।এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সাথে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।এনিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে।স্বামীর চাপে বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুর থানায় গতকাল শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা।পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে।কিন্তু এরপরেও স্বামী স্ত্রীর ঝামেলা থামেনি।আজ ঘর থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয়।ঘটনার পর থেকে স্বামী রাহুল শেখ পলাতক।সেকারনেই পুলিশের সন্দেহ এটা খুনের ঘটনা।ডোমজুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া