চুরি যাওয়া ফোন তুলে দেওয়া হলো মালিকদের হাতে



রিমা ঘোষ, আমতা, হাওড়া -:

       অসতর্কতা সহ নানান কারণে বিভিন্ন সময় মোবাইল ফোনের মালিকদের ফোন চুরি হয়ে যায় অথবা তারা হারিয়ে ফেলেন। হতাশ হয়ে অনেকেই থানায় অভিযোগ দায়ের করেন। যেমন ফোন হারিয়ে একাধিক মোবাইল ফোনের মালিক হাওড়ার আমতা থানায় অভিযোগ করেছিলেন। অবশেষে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপারের উদ্যোগে ও আমতা থানার আধিকারিকদের সক্রিয় সহযোগিতায় 'অপারেশন প্রয়াস' এর মাধ্যমে ১২ টি ফোন উদ্ধার করা হয় এবং পরে  সেগুলি প্রকৃত মালিকের তুলে দেওয়া হয়। তখন  উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশের এসডিপিও নিরুপম ঘোষ, আমতা থানার আধিকারিক মফিজুল আলম সহ থানার অন্যান্য আধিকারিকরা।
        
      এসডিপিও জানান, মোবাইল ফোন চুরি হবার অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেগুলি উদ্ধারের কাজ শুরু করে দেয়। কিছু ক্ষেত্রে প্রাথমিক সমস্যা হলেও আমতা থানার পুলিশ তৎপরতার সঙ্গে ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। আমরা আজ সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে খুশি। আমরা মনে করি এরফলে পুলিশের উপর জনগণের ভরসা বাড়বে। ফোন চুরি গেলে অথবা হারিয়ে গেলে থানায় যোগাযোগ করার জন্য প্রত্যেকের কাছে তিনি আবেদন করেন।

      হারানো ফোন ফিরে পেয়ে খুব খুশি জনৈক মহিলা। তিনি বললেন, ভাবিনি ফোনটা আবার ফিরে পাব। তিনি পুলিশ প্রশাসনের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া