দীর্ঘদিন পর গুসকরায় হতে চলেছে সার্কাস
সুজিত বর্মণ, নিউজ হিন্দুস্থান -:
একসময় সার্কাস ছিল বিনোদনের অন্যতম বড় মাধ্যম। শীতকাল পড়লেই বিভিন্ন জায়গায় দেখা যেতে সার্কাসের তাঁবু, ভিড় জমাত আট থেকে আশি সকল বয়সের মানুষজন৷ সার্কাসের অন্যতম আকর্ষণ ছিল জীবজন্তুর খেলা। কিন্তু নিষেধের জালে আটকে পড়ে জীবজন্তু নিয়ে খেলা দেখানো বন্ধ হয়ে গেছে। ফলে সার্কাসের আকর্ষণের পাশাপাশি দর্শক সংখ্যা কমে যায় এবং অস্তিত্ব সংকটে ভুগতে থাকে সার্কাস কোম্পানিগুলো। অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়। তার মাঝেও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে 'টারজান সার্কাস'৷
সংশ্লিষ্ট সার্কাস কোম্পানির তাঁবু পড়েছে গুসকরার রটন্তী কালীতলা প্রাঙ্গনে৷ বুধবার থেকে শুরু হবে তাদের প্রথম শো। প্রতিদিন থাকছে তিনটি করে শো থাকছে - দুপুর একটা, বিকেল চারটা এবং সন্ধ্যা সাতটায়।
Comments
Post a Comment