পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
কাজল মিত্র, রাণীগঞ্জ:- হাতে হাত দিয়ে মানব শৃঙ্খলা তৈরি করে জাতীয় সড়ক অবরোধ করলো রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের আমড়াসোতা এলাকার বাসিন্দারা। এই অভিনব প্রতিবাদ এই মুহূর্তে চলছে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার সামনেই ৬০ নম্বর জাতীয় সড়কে। এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘ প্রায় ৬ ৭ মাস ধরে তাদের এলাকায় পানীয় জল সরবরাহ নিয়মিত হয় না যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা। পানীয় জল আনতে যেতে হয় ওয়ার্ড এর অন্য সকল এলাকায় সাইকেলে কিংবা গাড়িতে করে পানীয় জল আনতে যান এলাকার যুবকেরা, জানিয়ে তাদের কাজ কামাই থেকে শুরু করে প্রতিদিন সঠিকভাবে পানীয় জল পাওয়া থেকেও বঞ্চিত হন তারা, অথচ খুবই আশ্চর্যের বিষয় এই সমস্ত এলাকাটি আসানসোল কর্পোরেশনের এক্তিয়ারভুক্ত হওয়ার পরও এখানে এখনো জল সরবরাহ সঠিক করা হয়নি কেন তা নিয়েই সকলে প্রশ্ন তোলেন।
এলাকাবাসিন্দাদের দাবি তাদের এলাকায় নিয়মিত জল সরবরাহ ও স্বাভাবিক জলপরিসেবা প্রদানের জন্য উদ্যোগ নিতে হবে কর্পোরেশন কর্তৃপক্ষকে। শনিবার এই দাবি তুলেই তারা বেলা প্রায় বারোটা থেকে তাদের এই বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন। এখনো এই মুহূর্তে চলছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনার ফলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বাস দিলেও তারা যতক্ষণ না এর সুষ্ঠু সমাধান না হয় ও ওয়ার্ড কাউন্সিলর যাতে এই জল সমস্যা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন তার দাবিতেই অনড় রয়েছেন।
Comments
Post a Comment