আসানসোলের কুলটিতে ‘যুব সাথী’ শিবিরে রাজনৈতিক উত্তেজনা



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -:

       রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে আসানসোলে শুরু হয়েছে রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করণের কাজ। আর একে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ কুলটি কলেজে শিবির চলাকালীন তৃণমূল ছাত্র-যুব নেতা যতীন গুপ্ত বিরোধী দলের যুবকদেরও নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, এতে লজ্জার কিছু নেই, দিদির সরকার সবার জন্য। তারা শিবিরে এলে ফুলের মালা ও চকলেট দিয়ে তাদের স্বাগত জানানো হবে। 

     এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা কেশব পোদ্দার কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন, সরকারি প্রকল্পকে দলীয় প্রচারের মঞ্চে পরিণত করা হচ্ছে। প্রকল্পের অর্থ সাধারণ মানুষের করের টাকা। কোনও ব্যক্তিগত তহবিল থেকে এই ভাতা দেওয়া হচ্ছেনা। কেন্দ্রের নানান   প্রকল্পকে সামনে এনে তার দাবি, বিজেপির পক্ষ থেকে দলীয় প্রচার হিসাবে এগুলো ব্যবহার করা হয়নি। 

       কংগ্রেস নেতা সুকান্ত দাস বলেন, শিক্ষিত বেকার যুবকদের রাজনৈতিকভাবে চিহ্নিত করে ‘ওয়েলকাম’ করার অর্থ তাদের উপহাস করা।  সরকারি শিবিরে দলীয় বার্তা বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া