সালানপুর ও বারাবনি ব্লকে প্রথম দিনই ‘যুব সাথী’র ফর্ম তুলতে দেখা গেল লম্বা লাইন
কাজল মিত্র: সালানপুর:- আজ, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হলো ‘বাংলার যুব-সাথী’ (Banglar Yuva Sathi Scheme) প্রকল্পের ফর্ম বিলি। রবিবার সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ক্যাম্প।একেবারে ‘দুয়ারে সরকার’-এর (Duare Sarkar) ধাঁচে খোলা হয়েছে ক্যাম্পগুলি।
এবারের অন্তর্বর্তী রাজ্য বাজেটে যুব-সাথী প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে আজ, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে‘বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পের ফর্ম বিতরণ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলো যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ।প্রতিটি বিধানসভার ব্লক ভিত্তিক বিশেষ ক্যাম্পে (সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে । ২১ বয়স থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করে মাসে ১,৫০০ টাকা ভাতা পেতে পারেন ।
সেই অনুযায়ী বারাবনি বিধানসভা এলাকার সালানপুর ও বারাবনি ব্লকের ব্লক অফিস চত্বরে আজ থেকে শুরু হল
যুব সাথী প্রকল্পের
আবেদন প্রক্রিয়ার কাজ ।
যার শুভ শুভারম্ব করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়। এদিন তিনি যুবকদের হাতে যুব সাথী’র ফর্ম তুলে দেন।
এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেকার যুবকদের কথা ভেবে এই ভাতা প্রকল্প চালু করেছে ।এই প্রকল্পে বহু যুবক যুবতীদের ভীড় দেখা যাচ্ছে।
যারা চাকরির ব্যবস্থা করছে তাদের অনেকতা উপকারে হবে ।
এই ক্যাম্পে শুধু যুবসাথী রেজিস্ট্রেশন নয় একই সাথে চলবে লক্ষী ভান্ডার ও ক্ষেত মজুর প্রকল্প ।
এদিন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির উদ্যোগে যুব সাথী ক্ষেতমজুর ও লক্ষী ভান্ডারের ক্যাম্প চলছে । যুব সাথী প্রকল্পে যুবক যুবতীদের উদ্বোধনে রয়েছে তারা চাকরির চেষ্টা চালাচ্ছে তাদের এই টাকাটা অনেকটাই কাজে লাগবে বলে মনে করছেন ।
তিবিজানান প্রতিটি বিধানসভার ব্লকভিত্তিক ক্যাম্প এ গিয়ে এই আবেদন প্রক্রিয়া চলছে ।যেখানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি জমা করতে হবে। সেখানেই ফর্ম তোলা এবং ফর্ম জমা দিতে হবে। আপাতত অনলাইনে ফর্ম দেওয়া-নেওয়ার কোনও ব্যবস্থা নেই।
Comments
Post a Comment