আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান


কাজল মিত্র: আসানসোল:- আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত ৭ দিন ধরে ধর্মঘট করছেন, যার ফলে আসানসোল পৌরনিগমের ১০৬টি ওয়ার্ডে ময়লার স্তূপ জমে উঠেছে। এ নিয়ে গতকালও কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌরসভায় গিয়ে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছিল।

আজ সকাল ১১টায় আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের বস্তীন বাজার, দুর্গা মন্দির, জোহরমল জালান স্কুল, বাজারের, জামা মসজিদ, জিটি রোডের পাশে মহাবীর স্থান মন্দির এবং পোস্ট অফিসের সামনে সাফাই অভিযান চালানো হয়।

এই অনুষ্ঠানে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান, কংগ্রেসের রাজ্য স্তরের নেতা প্রসনজিৎ পুইতুন্ডি সহ বহু কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। 

তারা এই সমস্ত এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা করেন, ময়লা আবর্জনা একত্রিত করে নিজেরাই তা ডাস্টবিনে ফেলেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া