অগ্নিমিত্রা পালকে ঘিরে আবারও ‘গো ব্যাক’ স্লোগান

কাজল মিত্র, আসানসোল:- আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে ঘিরে আবারও উত্তেজনা ছড়াল নিউএগারা এলাকায়। টিরাট ও নিমচার পর এবার নিউএগারায় তাঁর জনসংযোগ কর্মসূচির সময় ‘গো ব্যাক’ স্লোগান ওঠে বলে জানা গেছে।
অভিযোগ, জনসংযোগ চলাকালীন তৃণমূল সমর্থকরা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং টোন-টিটকারি দেন। এর জেরে বিজেপি কর্মীরা প্রতিবাদে সরব হলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিজেপির দাবি, তাদের কর্মীদের ওপর হামলা ও গালিগালাজ করা হয়েছে।
অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, গত পাঁচ বছরে এলাকায় বিধায়কের উপস্থিতি দেখা যায়নি এবং দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হয়নি। তাদের বক্তব্য, পঞ্চায়েত সদস্যদের সারা বছর এলাকায় পাওয়া গেলেও বিধায়ক ও বিজেপি কর্মীদের দেখা মেলেনি। এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগানও তোলা হয়।
বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল কর্মীরা তাঁর প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তবে এভাবে তাঁকে আটকানো যাবে না বলেও তিনি দাবি করেন।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া