কুলটির ৬০ নং ওয়ার্ডের সাফাই কর্মীরা সাফাইয়ের কাজ শুরু করলো



কাজল মিত্র: কুলটি:-  ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, প্রমাণপত্র, পিএফ সুবিধা সহ একাধিক দাবিতে গত ৮দিন থেকে আসানসোল পৌর নিগমের অধীন ১০৬ টি ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে যার ফলে আসানসোল শহর জুড়ে আবর্জনার স্তূপ এলাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে।
একদিকে সাফাই কর্মীদের কর্মবিরতির অপরদিকে  বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ প্রদর্শন চলছে আসানসোল পৌর নিগমে। এর মধ্যে শহর আসানসোল জুড়ে এলাকাবাসীরা নোংরা আবর্জনার ফলে নাজেহাল হয়ে ওঠে পড়েছে সে দৃশ্য দেখা মিললো আজ সকাল দশটায় কলটির ৬০ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর দাসপাড়ার বাড়ির মহিলারা নিজে থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করতে নেমে পড়েছে। ঠিক সে সময় ৬০নং ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্রর নেতৃত্বে ৬০ নং ওয়ার্ডের সাফাই কর্মীরা পুনরায় সাফাইয়ের কাজ শুরু করেছে সে দৃশ্য দেখা মিললো নিয়ামতপুর লিথুরিয়া রোড মা অন্নপূর্ণা মন্দিরের পাসে আবর্জনা পরিষ্কার কাজে হাত লাগিয়েছে সাফাই কর্মীরা। 
এই বিষয়ে কাউন্সিলর ইন্দ্রানী মিশ্র জানান বেশ কিছুদিন ধরে সাফাই কর্মীরা তাদের কিছু দাবীরেখে কাজ বন্ধ রেখেছিল সেই জন্যে আসানসোল শহরের বেশ কিছু জায়গায় অসুবিধার সৃষ্টি হয়েছিল ।সাধারণ মানুষেরও অনেকটা অসুবিধা হচ্ছিল ।৬০ নম্বর ওয়ার্ডের মানুষের ও অসুবিধা হচ্ছিল সেই সকল মানুষের কথা ভেবে তারা সাফাই কর্মীদের সাথে কথা বলেন এবং পৌর নিগম অফিসে আলোচনার মাধ্যমে দ্রুত সাফাই কর্মিদের সমস্যার সমাধান করা হবে।তাদের সাথে কথা বলে তারা আজ থেকে সাফাই এর কাজ শুরু করেছে। তিনি সাফাই কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।


Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া