সামাজিক সুরক্ষা কর্মসূচির চেক বিতরণ করলেন মন্ত্রী



অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

       সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা প্রদান করা পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলায় শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। 

          অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস. পন্নবলম এবং এমএমআইসি গুরদাস চট্টোপাধ্যায় মোট ১৬ জন শ্রমিকের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন।

         বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করে মন্ত্রী মলয় ঘটক বলেন, ২০১১ সালের আগে শ্রমিকরা সামাজিক সুরক্ষার নামে তেমন কোনও সুবিধা পেতেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর  নেতৃত্বে গত ১৪ বছরে শ্রমিকরা ২০০০ কোটি টাকারও বেশি সরকারি সুবিধা পেয়েছেন। সরকারের মূল লক্ষ্য হল অসংগঠিত শ্রমিকদের মূল স্রোতে যুক্ত করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এতে তাদের জীবনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া