সাফাইকর্মীদের ধর্মঘটে শহর জর্জরিত, যুব কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন আসানসোল পৌর নিগমে
কাজল মিত্র: আসানসোল:- আসানসোল পুরনিগমের সাফাইকর্মীদের চলমান কাজ বন্ধ ধর্মঘটের জেরে শহরের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতির প্রতিবাদে আজ দুপুর ১টায় আসানসোল উত্তর বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়।
মেয়র বিধান উপাধ্যায়ের অনুপস্থিতিতে যুব কংগ্রেস কর্মীরা মেয়রের চেম্বারের দরজায় ডেপুটেশনের কপি সাঁটিয়ে দেন। পাশাপাশি সাফাই না হওয়ার ফলে আসানসোল পুরনিগম এলাকায় যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তার ছবিও চেম্বারের দরজায় লাগানো হয়, যাতে প্রশাসনের নজরে বাস্তব পরিস্থিতি আসে।
উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক রায় আসানসোল উত্তর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি গৌরব রায় সহ অনেকে কংগ্রেস নেতৃত্বরা স্পষ্টভাবে জানান, যদি আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে যুব কংগ্রেসের পক্ষ থেকে আরও বড় আন্দোলনে নামা হবে। এর সম্পূর্ণ দায়িত্ব থাকবে পুরনিগম প্রশাসনের ওপর।
Comments
Post a Comment