শিবরাত্রি উপলক্ষ্যে হীরাপুর থানার উদ্যোগে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি বৈঠক



অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -:

       প্রতিবছর মহা শিবরাত্রি উপলক্ষ্যে এলাকার শিব মন্দিরগুলি মহিলাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। মন্দিরে আগত ভক্তদের যাতে কোনো সমস্যা নাহয় তার জন্য তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। হীরাপুর থানা ময়দানের কমিউনিটি হলে আয়োজিত এই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মন্দিরগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা সহ নানান বিষয়ে পুলিশের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা প্রার্থনা করা হয়।

       বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি (হীরাপুর) মিহির কুমার দে, সিআই (হীরাপুর) অশোক সিনহা মহাপাত্র, হীরাপুর থানার ওসি সৌমেন বন্দোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা   এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া