জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার মুখ উজ্জ্বল করল বর্ধমানের অয়ন্তিকা


স্পোর্টস ডেস্ক, নিউজ হিন্দুস্থান -:


       উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত 'কে.আই.ও. সাব জুনিয়র, ক্যাডেট ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬'-এ বাংলার হয়ে রৌপ্য পদক জয় করল পূর্ব বর্ধমানের অয়ন্তিকা সাহা। গত ৪ থেকে ৭ জুন দেরাদুনের প্যারেড গ্রাউন্ডের মাল্টি পারপাস হলে আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ বছরের +৪০ কেজি মহিলা কুমিতে বিভাগে অয়ন্তিকা এই কৃতিত্ব অর্জন করে।

        ​ক্যারাটে-ডো এ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেনের নেতৃত্বে এ বছর বাংলা মোট ৩৬টি পদক জিতে জাতীয় স্তরে চতুর্থ স্থান দখল করেছে। ঝাড়খণ্ড, রাজস্থান ও তামিলনাড়ুর মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ লড়াইয়ে অয়ন্তিকা অসমের প্রতিযোগীর কাছে অল্পের জন্য হার মানে। তার এই লড়াইয়ের মনোভাবকে কুর্নিশ জানাচ্ছে ক্রীড়ামহল।

     ​বর্ধমান ক্যারাটে-ডো এ্যাসোসিয়েশনের কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান, জেলা থেকে এবারের জাতীয় প্রতিযোগিতায় অয়ন্তিকাই ছিল একমাত্র প্রতিনিধি। ২০২৩ সালেও জাতীয় স্তরে ব্রোঞ্জ জয় করা অয়ন্তিকার এই সাফল্যে গর্বিত গোটা জেলা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন