প্রশাসনিক বৈঠকে তৃণমূলের জনপ্রতিনিধিদের উপস্থিতি: তুঙ্গে রাজনৈতিক জল্পনা
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ও বিধায়কের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার বলাকা মঞ্চে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), মেদিনীপুরের সাংসদ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং খড়্গপুরের বিধায়ক দীনেন রায়কে দেখা যায়। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আয়োজকদের মতে, এটি কেবল সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার একটি বৈঠক ছিল। তবে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের জনপ্রতিনিধিদের এমন উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়ক ও সাংসদদের অংশগ্রহণ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
Comments
Post a Comment