অন্ডালে পুলিশের বড়সড় অভিযান: উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ মদ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অবৈধ মদের কারবার রুখতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত অন্ডাল থানার পুলিশ সোমবার সন্ধ্যায় এক বড়সড় অভিযান চালাল। অন্ডাল থানার আইসি গোপাল পাত্রের নেতৃত্বে কাজোড়া সহ এলাকার একাধিক সন্দেহভাজন আস্তানায় এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বেআইনি মদ বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে। অভিযানের সময় বেআইনি মদের ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এলাকায় অসামাজিক কার্যকলাপ ও অবৈধ মদের কারবার নির্মূল করতে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ব্যবসা যুব সমাজকে বিপথে চালিত করছে। তাই সাধারণের সুরক্ষায় পুলিশের এই কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান অত্যন্ত জরুরি।
Comments
Post a Comment