গুসকরায় আউসগ্রামের বিধায়িকার বিজয় মিছিল: মানুষের ঢল
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা কলিতা মাজির সমর্থনে গুসকরা নগরের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। রবিবার আয়োজিত এই মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিনের মিছিলে বিধায়িকা কলিতা মাজির পাশাপাশি উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার কনভেনার গণেশ সরকার, বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রাকেশ মজুমদার এবং গুসকরা নগর সভাপতি দেবযানী গড়াই।
সুসজ্জিত এই মিছিলে প্রচুর কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপুর এলাকা প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের পক্ষ থেকে বিধায়িকাকে সাদর অভ্যর্থনা জানানো হয়।
বিজয় মিছিলের পর দলীয় নেতৃত্ব জানান, আউসগ্রামের মানুষের দেওয়া এই রায় উন্নয়নের জয়। বিধায়িকা কলিতা মাজি এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং দ্রুত উন্নয়নমূলক কাজ শুরুর প্রতিশ্রুতি দেন।
গুসকরাবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল সমর্থন আগামী দিনে এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃত্ব।
Comments
Post a Comment